অম্বুর কাব্য-২ শেখ মো. নজরুল ইসলাম
অম্বুর কাব্য-২
নদী ও নারী
আমি, জলের বুকে আঁকা ছবি,
কালনী নদী বয়ে চলে,
সবুজ ঘেরা পাখ-পাখালি।
বুনো পায়রা
ও গাঙচিল, হিজল করচের সন্ধিক্ষণে
বাঁধা প্রাণ,
জলের সাথে জীবন গাঁথা,
এই জনপদে মাটির টান।
ছোট
নদী, খাল-বিল, নীল
জলে শিশুর খেলা,
নদীতে নদীতে হয় না দেখা,
জোয়ার-ভাটায় আপন মেলা।
রাজার বাড়ি
ভবের পিড়ি, বিচিত্র
মানুষের হানাহানি,
শাপলার বিলে শাপলার হাসি, বালির বাঁধে স্বপ্ন আঁকি।
সারির বাঁকে
সবুজ বাতান, ধানের শীষে জুড়ায় প্রাণ
চামটি
নদী, বড়াম হাওর, গেয়ে
যায় নববধুর গান।
জলের দ্বীপে ভাসা শহর,বর্ষা এলে জলতরঙের
দেশ,
নানা রঙে প্রকৃতি সাজে কী অপরূপ বেশ।
দুটিপাতা একটি
কুড়ি হাসে, সুরমা শ্রাবনের স্রোতে ভাসে,
সুফিয়া আর আফিয়া প্রবাসে
এসে, টেমস নদীতে সন্ধ্যায় হাসে।
ধলাই নদের শীতল
জলে, বুয়েটছাত্র ডুবে মরে
এজীবন নিশার
স্বপন,পৃথিবী হবে আপন।