অম্বুর কাব্য-১ শেখ মো. নজরুল ইসলাম
অম্বুর কাব্য-১
নদী
মাতৃক দিরাই আমার, জলের বুকে আঁকা
ছবি,
কালনী নদী বয়ে চলে,
সবুজ ঘেরা পাখ-পাখালি।
নয়টি
ইউনিয়ন, নয়টি সুর, নদী-হাওরে সন্ধিক্ষণে বাঁধা প্রাণ,
জলের সাথে জীবন গাঁথা,
এই জনপদে মাটির টান।
রফিনগরের
ছোট নদী, খাল-বিলে
নীল জলের খেলা,
ভাটিপাড়ায় মরা সুরমা, জোয়ার-ভাটার আপন মেলা।
রাজানগরে রাজার
বাড়ি, বিচিত্র মানুষের আনাগোনা,
চরনারচরে শাপলার হাসি, বিলের জলে স্বপ্ন বোনা।
সরমঙ্গল
জুড়ে সবুজ বাতান, ধানের শীষের প্রাণ
চামটি
নদী, বড়াম হাওর, গেয়ে
যায় নববধুর গান।
জলের দ্বীপে দিরাই শহর,বর্ষা এলে জলরঙের দেশ,
নানা রঙে প্রকৃতি সাজে কী অপরূপ বেশ।
করিমপুরে
কালনী হাসে, মরা সুরমা আপন
স্রোতে ভাসে,
জেলেদের গান ভেসে আসে,
বউ -শাশুড়ী সন্ধ্যায় হাসে।
কুলঞ্জের
জারুলিয়া গাঙের ডর, বোউন্না বিলের কই,
কুশিয়ারা বয়ে বেড়ায়— বোয়াল
মাছের খেউ।
জগদলের
হেরাসেপটি, চাপাতির হাওর নৌকা বাইচের গান,
ঝিল ঝিল বাইয়া
চলে, খেল্লানাউয়ের বান ।
বড় হুকলি, হাউন্দা বিল—সবই যেন
পল্লী গাঁয়ের প্রাণ।
বৌয়া আর সাতবিলার বিল,
রবি শষ্যের জান।
ফজুলের মা প্রাণ
হারালো গহীনজলে নৌকা ডুবিতে
দুঃখিনী মা
আজো খুঁজে অথই কালনীর বাঁকে।