কলেজ শিক্ষার ডিরোজিও ড. শফি স্যার শেখ মো. নজরুল ইসলাম
কলেজ শিক্ষার ডিরোজিও ড. শফি স্যার
শেখ মো. নজরুল ইসলাম
লিলুয়া বাতাসের সবুজ ক্যাম্পাসের
মেহগনি দেবদারু করচ ও জারুল তলার
শিক্ষার্থী ।
ঝাকড়া চুলের বাবড়ি দোলানো শফিউদ্দিন প্রিয় শিক্ষক নামটি।
নরসিংদীর মেঘনা শীতলক্ষ্যা আড়িয়ালখাঁ তীর থেকে
সুরমা কুশিয়ারা কালনী সীমারেখায় শত শিক্ষার্থীর চৌচালা ঘরে।
কলাভবনের কাঠের গ্যালারীতে হৈমন্তী থেকে বিলাসী
ছোটগল্প উপন্যাস কাব্য সাহিত্য কিংবা গ্রিক ট্রাজেডি।
নজরুল মুজিব সিপ্রা-ছাব্বির ইমাদ
করেছিল পণ
ড. শফি উদ্দিন এমসি কলেজের ডিরোজিওর সাথে হবে আলাপন।
সোনার তরী, বলাকা, মানসী দিয়েছিল প্রকৃতি ও মানবতার শিক্ষা
চক্রবাক অগ্নিবীণা বিষের বাঁশি সাম্যবাদী দিয়েছিল দেশপ্রেমের দীক্ষা।
মোদের শিক্ষক হলেন গবেষক তুলনামূলক সাহিত্যে
বাংলা গ্যালারিতে সাহিত্যের পাঠ দিতেন উদার চিত্তে।
মেধা মনন ও প্রজ্ঞা, সাহিত্যে স্যার
ছিলেন অনন্য
তুলি দু’হাত করি মোনাজাত শফি স্যারের জন্য।
সুনামগঞ্জ বিশ্বনাথ বিয়ানীবাজারে সভা সেমিনারের পর্ব
প্রিয় শিক্ষক শফিউদ্দিন সত্যিই আমাদের গর্ব।