শ্যামলিমার ঝর্ণা, শেখ মো. নজরুল ইসলাম
শ্যামলিমার ঝর্ণা
শেখ মো. নজরুল ইসলাম
আকাশের রুদ্দুর, পূর্বাকাশের লালিমা।।
অলোকের অভিযাত্রীরা অভিমুখে ঝর্ণার শ্যামলিমা।।
গোলাপগঞ্জের ছোটবড় টিলাবাড়ি, লালসূর্য মেহগণির ফাঁকে দেয় হাতছানি।।
আকাঁবাঁকা বাঁশতলার মেটোপথে, হৃদয়ের আলিঙ্গন হলো পথে যেতে।।
স্বপ্নের সারথীরা দুটি বড়া আঁখি চঞ্চল, হৃদয় উজার করা গান হলো অবিরল।।
বড়লেখার আলপথ মিলেছে কাঠালতলীর রউতলা, সুহেনা ও সুস্মিতা শীতল ঝর্ণায় হলো আত্মহারা।।
অপরূপ প্রকৃতি গগণ শিরিষের ঝোপে,
চাঁদমামা হেসেখেলে তাঁরার সাথে।
ডাহুক পাহাড়ের স্পর্শে হলো ব্যাকুল।।
২০০ ফিট উপরের শীতল জলের ঝর্ণা, পর্যটকেরা জলকেলিতে হৃদয়ে দেয় ধর্ণা।।
বড়লেখার চুঙ্গাপুরা, জলডুপের আনারস, পথে যেতে মাধবকুণ্ডের মায়ায় হলাম অবশ।।