সাদা পাথরে কাশফুল, শেখ মো. নজরুল ইসলাম
সাদা পাথরে কাশফুল,
শেখ মো. নজরুল
ইসলাম
বিছানা
কান্দি দিগন্তে পাহাড়ের সারি
ভ্রমণ
বিলাসীদের দেয় হাতছানি।
সবুজবন
পাখপাখালি আর পাখির কলতান
গুবাক তরুর সারি ও
কুকিলের কুহুতান।
পাহাড়ি
ঝর্ণাধারার বিচিত্র ছড়া, হৃদয়ে দেয় নাড়া
পানকৌড়ি
ও মাছরাঙা শীতল জলে সিক্ত
তারা।
জয়ন্তিকা,
কালনী ও উদয়নের যাত্রী
নয়নতারা
শরতের
কাশফুলের ঘ্রাণে হলো
মাতোয়ারা।
সাদা
পাথরের নীল জলের স্বচ্ছ
ঝর্ণাধারা
বকের
সারি পাহাড়ের মেঘমাল্লায় পথহারা।
টেকনাফ
থেকে তেতুলিয়া
সবাই
পেতে পায় পাহাড়ে ঝর্ণার
ছোঁয়া।
পবনের
তরী কালো চশমায় পরী
সেলফীর
ক্লিকে, হৃদয় বিগলিত জৈন্তাপুরি।
মেঘবালিকা
রোদ্দুরে যাবে বলে করেছিল
পণ
গাঙচিল ও সাদা মেঘের
ভেলায় হলো আলাপন।
মেঘালয়
উড়ে উড়ে পথ হারায়
বৃষ্টির
রিমঝিম ছন্দে হিয়ার পরশ লাগায়।
রাতারগুল
সোয়াম ফরেস্ট, সাদা পাথরের রূপলাইন
ধলাই
কুলে কাশফুলে আবেগ আপ্লুত পুলাপাইন।